• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / নিজেদের ইচ্ছের কথা বলেন না বাবারা, তবুও এই বিশেষ দিনে থাক তাঁদের পছন্দের উপহার

নিজেদের ইচ্ছের কথা বলেন না বাবারা, তবুও এই বিশেষ দিনে থাক তাঁদের পছন্দের উপহার

June 20, 2021 Category: লাইফস্টাইল
নিজেদের ইচ্ছের কথা বলেন না বাবারা, তবুও এই বিশেষ দিনে থাক তাঁদের পছন্দের উপহার

হাইলাইটস

  • কোনও কিছু নিয়েই বিশেষ বাড়াবাড়ি তাঁদের পছন্দ নয়।
  • বরং সব বাবাই সন্তানের মধ্যে সঞ্চয়ের প্রবৃত্তি গড়ে তুলতে চেষ্টা করেন।
  • সহজ সরল জীবনযাপনের কথা বলেন বারবার

এই সময় জীবনযাপন ডেস্ক: বরাবরই বাবারা কম কথা বলেন। কখনও মুখ ফুটে সন্তানের জন্য কিছু চাওয়া তো দূরে থাক বরং কীভাবে নিজে কষ্ট করে সন্তানকে মনের মতো করে মানুষ করবেন সেদিকেই নজর দেন বেশি। নিজের জন্য হোক আর না হোক সন্তানের আবদার পূরণে তাঁরা সর্বদা সচেষ্ট। নিজের পাতে মাছ থাক কিংবা না থাক সন্তানের পাতে মাছ দেখেই তাঁদের সুখ। সন্তানকে সুন্দর করে মানুষ করে তুলতে বাবাদের জুড়ি নেই। রাশভারী, গম্ভীর বাবার সঙ্গে অনেকেরই সুসম্পর্ক গড়ে ওঠে না। তবু ওই কাঁটাতারের ওপার থেকেই সন্তানের প্রতি থাকে তাঁর তীক্ষ্ণ নজর। কোনও কিছু নিয়েই বিশেষ বাড়াবাড়ি তাঁদের পছন্দ নয়। বরং সব বাবাই সন্তানের মধ্যে সঞ্চয়ের প্রবৃত্তি গড়ে তুলতে চেষ্টা করেন। সহজ সরল জীবনযাপনের কথা বলেন বারবার। কিন্তু আজকের দিনটি যখন শুধুমাত্র তাঁদেরই জন্য তখন স্পেশ্যাল কিছু করাই যায়। যদিও মা-বাবাদের জন্য বিশেষ দিন হয় না। সব দিনই তাঁদের। তবু আজকের দিনে একটু অন্যরকম কিছু করলে তাঁদেরও খারাপ লাগবে না। কীভাবেই বা এই বিশেষ দিন উদযাপন করবেন, কী উপহার দেবেন বাবাকে রইল কিছু আইডিয়া।

উপহার কিনলেই বাবাদের কমন মন্তব্য- ‘এত দাম দিয়ে কেন কিনলি কিংবা অনর্থক পয়সা খরচ করার কোনও যুক্তি নেই’। কিন্তু কোথাও গিয়ে তাঁদের কিছু উপহার দিতে তো সন্তানেরও শখ হয়। তাই তালিকায় প্রথমেই রাখুন

গ্যাজেটস- স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ এসব এখন সকলেরই প্রয়োজন। দিন যেভাবে এগোচ্ছে তাতে স্মার্টফোন ব্যবহার করা সবাইকে শিখতেই হবে। ফলে বাবাকে একটা স্মার্টফোন কিনে দিতেই পারেন। কিংবা স্মার্ট ওয়াচ। মর্নিং ওয়াকে কতটা হাঁটলেন কিংবা অক্সিজেন লেভেল ঠিক আছে কিনা তা জানতে পারবেন এই ঘড়ির মাধ্যমেই। আর স্মার্টফোন থাকলে তাঁরা পছন্দের গান, সিনেমা, নাটক এসব দেখতেই পারবেন। সেই সঙ্গে যা পরিস্থিতি এসেছে তাতে ভিডিয়ো কল ছাড়া উপায় নেই। ফলে স্মার্ট ফোনের প্রয়োজন সকলেরই।
কীভাবে ক্যালেন্ডারে জুড়ে গেল ফাদার্স ডে? জানুন বিশেষ এই দিনটির অজানা কিছু তথ্য
স্বাস্থ্যের জন্য প্রয়োজন এমন কিছু- অক্সিমিটারের প্রয়োজনীয়তা যে কতটা তা আমরা সকলেই এখন বুঝি। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়াবিটিস। সব ঘরেই এখন মিলবে ডায়াবিটিসের রোগী। তাই বাড়িতেই যাতে সুগারের পরীক্ষা করা যায় তার জন্য ডিটিজাল একটি মেশিন উপহার দিতে পারেন। দিতে পারেন ব্লাড প্রেসার মাপার ছোট ডিভাইসও। কাজেও আসবে আর বাবারাও খুশি হবেন।

রেডিয়ো- বাড়ি থেকে রেডিয়ো, টপরেকর্ডায় এখন প্রায় হারিয়েই গিয়েছে। কিন্তু যে কোনও বাবার পছন্দের তালিকায় থাকে রেডিয়ো। এমন দিনে উপহার হিয়েবে রেডিয়ো কিন্তু খুব ভালো অপশন। এছাড়াও এখন খুব ভালো উন্নতমানের রেডিয়ো পাওয়া যায় বাজারে।

পছন্দের বই- বই পড়তে কে না ভালোবাসেন। সময় কাটানোর সঙ্গী হিসেবে বই এর জুড়ি মেলা ভার। আর তাই বাবার পছন্দের কোনও বই উপহার হিসেবে দিন।
সম্পর্কের গণ্ডি পেরিয়ে যেভাবে শ্বশুরমশায়ের মেয়ে হয়ে উঠবেন বৌমারা…
বাগান করার প্রয়োজনীয় জিনিসপত্র- সুন্দর গাছ, টব সব উপহার দিতেই পারেন। বাড়িতে একফালি বাগান এখন সকলেই করছেন। এতে যেমন দেখতে সুন্দর লাগে তেমনই সময়ও কাটে। তাই বাগানের প্রয়োজনীয় সরঞ্জাম, টব এসব কিনে দিতেই পারেন।

পছন্দের সিডি- গান শুনতে কে না ভালোবাসেন। হাতের সামনে সব পছন্দের গান থাকলে তো কথাই নেই। বাবার পছন্দের কিছু গানের কালেকশন রয়েছে এমন সিডি দিতে পারেন। কিংবা পছন্দের গায়কের সিডি। পছন্দের সিনেমার সিডি ও দিতে পারেন। এসব উপহার অমূল্য এবং সবদিন থেকে যাবে বাবাদের কাছে।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-20 11:22:04
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:Father's Day 2021: আপনার বাবা কি ডায়াবিটিসের শিকার? তবে, তাঁর স্বাস্থ্যের জন্য বিশেষজ্ঞের এই পরামর্শগুলি পড়ুন!Father's Day 2021: আপনার বাবা কি ডায়াবিটিসের শিকার? তবে, তাঁর স্বাস্থ্যের জন্য বিশেষজ্ঞের এই পরামর্শগুলি পড়ুন!
Next Post:প্রত্যন্ত ডুকপা জনজাতিকে বাঁচাতে Vaccine নিয়ে পৌঁছলেন আলিপুরদুয়ারের জেলাশাসকপ্রত্যন্ত ডুকপা জনজাতিকে বাঁচাতে Vaccine নিয়ে পৌঁছলেন আলিপুরদুয়ারের জেলাশাসক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top