• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / কিভাবে তৈলাক্ত ত্বকের যত্ন নিবেন?

কিভাবে তৈলাক্ত ত্বকের যত্ন নিবেন?

June 19, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
কিভাবে তৈলাক্ত ত্বকের যত্ন নিবেন?

ঢাকা, ১৯ জুন- অনেকেই তৈলাক্ত ত্বক নিয়ে সমস্যায় থাকেন। কারণ এই ত্বকের যত্ন অনেক বেশি নিতে হয়। এ ধরনের ত্বকে অল্পতেই ধুলো-বালি আটকে যায় ফলে ব্যাকটেরিয়ার সংক্রমণ বেশি হয়ে থাকে। তৈলাক্ত ত্বকে ব্রণের সমস্যা তো লেগেই থাকে। নিয়মিত পরিষ্কার না রাখলে ব্রণসহ আরও নানা সমস্যা দেখা দিতে পারে। এ ধরনের ত্বকে সব রকম উপাদান ব্যবহার উপযোগী নয়। তাই যত্ন নেওয়ার ক্ষেত্রে থাকতে হবে সতর্ক।

তৈলাক্ত ত্বকের যত্নে একটি অন্যতম উপাদান হলো বেসন। এর সঙ্গে সামান্য টক দই ও হলুদের গুঁড়া মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার তা মুখে মেখে কিছুক্ষণ রেখে দিন। এতে ত্বকের তৈলাক্তভাব দূর হয়ে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল। শসার রসে রূপচর্চা

প্রতিদিন মুখ পরিষ্কার করুন শসার রস দিয়ে। এতে ত্বকের তৈলাক্তভাব দূর হবে। চাইলে শসার রসের সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন।

গোলাপজল ও মুলতানি মাটি

সামান্য গোলাপজল ও মুলতানি মাটি একসঙ্গে মিশিয়ে নিন। এবার সেই মিশ্রণ মুখে লাগিয়ে পনেরো মিনিট পরে ধুয়ে ফেলুন। ত্বকের তৈলাক্তভাব দূর করে এটি আরও মসৃণ করে তুলবে। মুলতানি মাটির সঙ্গে চন্দনের গুঁড়া মিশিয়েও ব্যবহার করতে পারেন। এতেও ত্বকের তৈলাক্ততা দূর হবে।

অ্যালোভেরা জেলের উপকারিতা

অ্যালোভেরা জেল নানাভাবে ত্বকের উপকার করে থাকে। তৈলাক্ত ত্বক পরিষ্কার করার জন্য অ্যালোভেরা জেল উপকারী। মুখ পরিষ্কারের জন্য ব্যবহার করতে পারেন এই জেল। লোমকূপ বড় হলে

তৈলাক্ত ত্বকে অনেক সময় লোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। এমন সমস্যার সমাধানের জন্য ব্যবহার করতে পারেন ডিমের সাদা অংশ। সেজন্য প্রথমে ডিমের সাদা অংশ মুখে লাগিয়ে তার উপরে টিস্যু পেপার চেপে রেখে দিন মিনিট দশেক। শুকিয়ে গেলে তারপর পরিষ্কার করে নিন। এরপর একটি সুতির কাপড়ে বরফের টুকরা নিয়ে মুখে বুলিয়ে নিন। এতে লোমকূপ সহজেই বন্ধ হবে।

এস সি/১৯ জুন



স্বাস্থ্য | DesheBideshe
2021-06-19 17:24:01
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:'করোনার তৃতীয় ঢেউ অনিবার্য, ৬-৮ সপ্তাহে আছড়ে পড়তে পারে', জানালেন AIIMS প্রধান'করোনার তৃতীয় ঢেউ অনিবার্য, ৬-৮ সপ্তাহে আছড়ে পড়তে পারে', জানালেন AIIMS প্রধান
Next Post:বিশ্বব্যাপী ১৭ কোটি ৭৮ লক্ষ লোক কভিডে সংক্রমিত:জন্স হপকিন্সবিশ্বব্যাপী ১৭ কোটি ৭৮ লক্ষ লোক কভিডে সংক্রমিত:জন্স হপকিন্স

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top