• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / দৈনিক আক্রান্তে বিশ্বে দ্বিতীয় স্থানে নামল ভারত, সুস্থতার হার ৯৫.৮০ শতাংশ / India 2nd in daily cases after leading for 2.5 months

দৈনিক আক্রান্তে বিশ্বে দ্বিতীয় স্থানে নামল ভারত, সুস্থতার হার ৯৫.৮০ শতাংশ / India 2nd in daily cases after leading for 2.5 months

June 19, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Corona Update: দৈনিক আক্রান্তে বিশ্বে দ্বিতীয় স্থানে নামল ভারত, সুস্থতার হার ৯৫.৮০ শতাংশ

নিজস্ব প্রতিবেদন: প্রায় আড়াই মাসব্যাপী করোনার দৈনিক আক্রান্তের (Daily Cases) নিরিখে বিশ্বে প্রথম স্থানে থাকার পর অবশেষে দ্বিতীয়তে নামল ভারত। শীর্ষে রইল ব্রাজিল। শনিবার স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) বুলেটিন অনুযায়ী, দেশে করোনায় দৈনিক আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৭৫৩ জন। ৭৪ দিনে যা সর্বনিম্ন বলে জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৭ হাজার ৭৪৩ জন। সক্রিয় রোগীর সংখ্যাও (Active Cases) কমছে ব্যাপকভাবে। বর্তমানে সুস্থতার হার ৯৫.৮০ শতাংশ।  

দেশে মোট আক্রান্ত বেড়ে ৩ কোটির কাছাকাছি। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুসারে, মোট আক্রান্ত বেড়ে ২ কোটি ৯৮ লক্ষ ২৩ হাজার ৫৪৬ জন। মোট সুস্থ ২ কোটি ৮৬ লক্ষ ৭৮ হাজার ৩৯০ জন। যার ফলে সক্রিয় রোগী কমে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৬০ হাজার ১৯ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬৪৭ জনের। দেশে মোট মৃত্যু বেড়ে ৩ লক্ষ ৮৫ হাজার ১৩৭ জন। 

আরও পড়ুন: করোনার আরও একটি নয়া স্ট্রেন! ২৯টি দেশে Lambda স্ট্রেনে আক্রান্ত মানুষ

India reports 60,753 new #COVID19 cases, 97,743 discharges & 1,647 deaths in last 24 hrs, as per Health Ministry

Total cases: 2,98,23,546
Total discharges: 2,86,78,390
Death toll: 3,85,137
Active cases: 7,60,019

Vaccination: 27,23,88,783 pic.twitter.com/Ihu41ayoPX

— ANI (@ANI) June 19, 2021

দেশে মোট ভ্যাকসিন (Vaccine) নিয়েছেন ২৭ কোটি ২৩ লক্ষ ৮৮ হাজার ৭৮৩ জন। শুধু মে-জুন মাসে গ্রামীণ ভারতে ৫৩ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। মোট টিকাকরণ কেন্দ্রের ৭১ শতাংশই গ্রামীণ ভারতে অবস্থিত হওয়ায় প্রত্যন্ত এলাকায় টিকা পেতে অসুবিধা হবে না বলে জানিয়েছে কেন্দ্র।   

আরও পড়ুন: আড়াই মাস আগের জায়গায় ফিরল রাজ্যের দৈনিক COVID সংক্রমণ

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-06-19 10:38:33
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:করোনার আরও একটি নয়া স্ট্রেন! ২৯টি দেশে Lambda স্ট্রেনে আক্রান্ত মানুষকরোনার আরও একটি নয়া স্ট্রেন! ২৯টি দেশে Lambda স্ট্রেনে আক্রান্ত মানুষ
Next Post:'করোনার তৃতীয় ঢেউ অনিবার্য, ৬-৮ সপ্তাহে আছড়ে পড়তে পারে', জানালেন AIIMS প্রধান'করোনার তৃতীয় ঢেউ অনিবার্য, ৬-৮ সপ্তাহে আছড়ে পড়তে পারে', জানালেন AIIMS প্রধান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top