• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / ভুরু হবে ঘন সুন্দর! বাড়িতেই বানিয়ে ফেলুন এই বিশেষ জেল

ভুরু হবে ঘন সুন্দর! বাড়িতেই বানিয়ে ফেলুন এই বিশেষ জেল

June 17, 2021 Category: লাইফস্টাইল
ভুরু হবে ঘন সুন্দর! বাড়িতেই বানিয়ে ফেলুন এই বিশেষ জেল

হাইলাইটস

  • একটি পাত্রে ক্যাস্টর অয়েল, নারকেল তেল, ভিটামিন ই ক্যাপসুল,
  • বাদাম তেল ও অ্যালোভেরা জেল ভালো ভাবে মিশিয়ে নিন।
  • একটি এয়ার টাইট কন্টেনারে এই জেল স্টোর করে রাখতে পারেন

এই সময় জীবনযাপন ডেস্ক: ঘন ভুরু ও চোখের পাতা (আইল্যাশ) যে কোনও মেয়ের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিতে পারে। তবে অনেকেরই পাতলা ভুরু থাকে, যে কারণে তাঁরা ভুরু ঘন করার উপায় খুঁজতে থাকেন। বর্তমানে দোকানে নানান ধরণের আইব্রো গ্রোয়িং জেল কিনতে পাওয়া যায়। তবে বাজারজাত এই সামগ্রী ব্যবহারের পরিবর্তে বাড়িতে নিজেরাই এমন জেল বানিয়ে নিতে পারেন। ভুরু ঘন করার পাশাপাশি শেপেও রাখতে সাহায্য করে এই জেল।

উপকরণ

২ চামচ ক্যাস্টর অয়েল

১ চামচ নারকেল তেল

১ ভিটামিন ই ক্যাপসুল

১ চামচ বাদাম (আমন্ড) তেল

১ চামচ অ্যালোভেরা জেল

পদ্ধতি

একটি পাত্রে ক্যাস্টর অয়েল, নারকেল তেল, ভিটামিন ই ক্যাপসুল, বাদাম তেল ও অ্যালোভেরা জেল ভালো ভাবে মিশিয়ে নিন। একটি এয়ার টাইট কন্টেনারে এই জেল স্টোর করে রাখতে পারেন।

কী ভাবে এই জেল ব্যবহার করবেন

রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো ভাবে মুখ ধুয়ে নিন। তার পর ইয়ার বাডের সাহায্যে এটি ভুরুতে লাগাতে পারেন। এমনকি পুরনো মাস্কারার ব্রাশ পরিষ্কার করে, তার সাহায্যেও এটি লাগানো যেতে পারে। চোখের তলার কালির হাত থেকে মুক্তি পেতেও এই জেল লাগাতে পারেন।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-17 23:43:24
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:Poached Egg In Microwave: তাড়াহুড়োতে ডিম পোচ তৈরি করতে বিপত্তি? রইল সহজ টিপসPoached Egg In Microwave: তাড়াহুড়োতে ডিম পোচ তৈরি করতে বিপত্তি? রইল সহজ টিপস
Next Post:পরিচিতদের হিংসুটে নজর আপনার উপর? যে সব লক্ষণে সতর্ক হবেন…পরিচিতদের হিংসুটে নজর আপনার উপর? যে সব লক্ষণে সতর্ক হবেন...

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top