• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / টোকিও অলিম্পিক্সের প্রাক্কালে জাপানে কভিড-১৯ ‘এর বিধিনিষেধ শিথিল

টোকিও অলিম্পিক্সের প্রাক্কালে জাপানে কভিড-১৯ ‘এর বিধিনিষেধ শিথিল

June 17, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
টোকিও অলিম্পিক্সের প্রাক্কালে জাপানে কভিড-১৯ ‘এর বিধিনিষেধ শিথিল

আগামি মাসে টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য জাপান টোকিও এবং তার আশ-পাশে করোনাভাইরাসের কারণে আরোপিত জরুরি অবস্থা ক্রমশই শিথিল করবে বলে আজ বৃহস্পতিবার তাদের পরিকল্পনা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ঘোষণা করেন যে রোববার জরুরি অবস্থা শেষ হলে সরকার “ আধা-জরুরি অবস্থা” অবস্থায় সরে আসবে। তবে এই শিথিল বিধিনিষেধ অলিম্পিক্স শুরুর মাত্র ১২ দিন আগে, ১১ই জুলাই পর্যন্ত বলবত্ থাকবে।

অনুমান করা হচ্ছে অলিম্পিক্সের খেলা যে জায়গাগুলোতে হবে সেখানে সরকার ১০,০০০ দর্শককে পর্যন্ত প্রবেশ করতে দেবে। জাপানি রাজধানী এবং তার আশপাশে কভিড -১৯ এর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গোড়াতে প্রথমে এক মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছিল এবং তা মে মাসের শেষের দিকে এর মেয়াদ বৃদ্ধি করা হয়। এই রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সেখানে অলিম্পক্স অনুষ্ঠানের বিরুদ্ধে, বিশেষত চিকিত্সা বিশেষজ্ঞদের আপত্তি সোচ্চার হয়ে ওঠে এবং তাঁরা সুগাকে এই খেলা বন্ধ করতে বলেন। গত বছর করোনাভাইরাসের কারণে টোকিও অলিম্পিক্স স্থগিত করা হয়েছিল। এ বছরও বিদেশী দর্শকদের উপস্থিতি নিষিদ্ধ।

একটি নতুন পরীক্ষামূলক কভিড ১৯ টীকার ফলাফল সন্তোষজনক নয়। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে জার্মান বায়োফার্মাসিউটেকাল কম্পানি কিউরভ্যাক টীকাটি মাত্র ৪৭% কার্যকর, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত অন্তত ৫০% কার্যকারিতার মানের চেয়ে কম।

স্বাস্থ্য – ভয়েস অব আমেরিকা
2021-06-17 19:18:41
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:লেবুর ভিন্ন ব্যবহার - DesheBidesheলেবুর ভিন্ন ব্যবহার – DesheBideshe
Next Post:Poached Egg In Microwave: তাড়াহুড়োতে ডিম পোচ তৈরি করতে বিপত্তি? রইল সহজ টিপসPoached Egg In Microwave: তাড়াহুড়োতে ডিম পোচ তৈরি করতে বিপত্তি? রইল সহজ টিপস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top