• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / Covid Nails: নখে কী কী পরিবর্তন দেখা দিলে হতে পারে কোভিডের লক্ষণ? জানুন…

Covid Nails: নখে কী কী পরিবর্তন দেখা দিলে হতে পারে কোভিডের লক্ষণ? জানুন…

June 17, 2021 Category: লাইফস্টাইল
Covid Nails: নখে কী কী পরিবর্তন দেখা দিলে হতে পারে কোভিডের লক্ষণ? জানুন...

হাইলাইটস

  • রূপ পরিবর্তিত ভাইরাসের (Covid) ক্ষেত্রে শরীরে নানা রকম সমস্যা দেখা যাচ্ছে আগের তুলনায়।
  • তার মধ্যে ত্বকের নানা রকম সমস্যাও রয়েছে। অনেকেই হয়ত প্রথমে এগুলি ধরতে পারছেন না।
  • কিন্তু নজর না করলে এই উপসর্গগুলিও (Corona virus) ভয়াবহ রূপ ধারণ করতে পারে।

এই সময় ডিজিটাল ডেস্ক: রূপ পরিবর্তিত ভাইরাসের (Covid) ক্ষেত্রে শরীরে নানা রকম সমস্যা দেখা যাচ্ছে আগের তুলনায়। তার মধ্যে ত্বকের নানা রকম সমস্যাও রয়েছে। অনেকেই হয়ত প্রথমে এগুলি ধরতে পারছেন না। কিন্তু নজর না করলে এই উপসর্গগুলিও (Corona virus) ভয়াবহ রূপ ধারণ করতে পারে।

ক’দিন আগেই ডেল্টা প্রজাতির (delta strain) ভাইরাসে সংক্রমিত হলে শ্রবণ ক্ষমতায় সমস্যা দেখা দিচ্ছে তা বিজ্ঞানীরা প্রকাশ করেন। সম্প্রতি আরও একটি উপসর্গের কথা তুলে ধরছেন বিশেষজ্ঞরা। সেটি হল নখের (nail) কিছু পরিবর্তন। কারোর কারোর ক্ষেত্রে দেখা গিয়েছে, নখের (nail) আকার ও রং বদলে যাচ্ছে আবার নখের উপরে একটি রেখা ফুটে উঠছে। সেই উপসর্গ যখন প্রকট হতেই দেখা যাচ্ছে তখন ওই ব্যক্তির কোভিড (Covid) পজিটিভের রিপোর্ট আসছে।

করোনাভাইরাসের (Covid) সংক্রমণে পায়ের আঙুল লালচে হয়ে ফুলে যাওয়ার কথা বেশ কিছু মাস ধরেই শোনা যাচ্ছে। পাশাপাশি নখে কালচে বা সাদা রেখার কথা নতুন জানা গিয়েছে। নখে কী কী পরিবর্তন এসেছে জেনে নিন…

১ নখ দুর্বল হয়ে পড়ছে। এক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে, নখের গোড়া থেকে আলগা হয়ে গেছে। তিন মাস পর নখ পুরোপুরি উঠে গেল। সংক্রমণ সেরে যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন নখ আসতে শুরু করবে।

২. আক্রান্তের শরীরে লাল লাল ঘামাচির মত উপসর্গ ও নখের কিছু বদল দেখা দিচ্ছে। এই লক্ষণকে চিকিৎসার পরিভাষায় বলা হচ্ছে covid nail বলা হচ্ছে।

৩. কারোর ক্ষেত্রে লাল রঙের আধখানা চাঁদের মতো (covid nail) দাগ দেখা যাচ্ছে। বাকি অংশ সাদা হয়ে রয়েছে। হঠাৎই এমন পরিবর্তন দেখা দিলে কোভিড পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

৪ বিশেষজ্ঞরা জানাচ্ছেন করোনা (corona) হলে বেশ কিছু ক্ষেত্রে রোগীর শরীরে রক্ত জমাট বাঁধে। এক্ষেত্রে রক্ত নখের কাছে ক্লট বেঁধে গেলে এমন দাগ তৈরি হবে। তবে কতদিন নখে এই উপসর্গ দেখা দিতে পারে সে সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু বলেননি বিশেষজ্ঞরা। তবে খুব বেশি হলে ১ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত কোভিড নেল (covid nail)দেখা দিতে পারে।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-17 15:16:20
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:প্যাঁচ প্যাঁচে গরমেই হোক ভারত ভ্রমণ...প্যাঁচ প্যাঁচে গরমেই হোক ভারত ভ্রমণ…
Next Post:বিশ্বের মাত্র ৪৩ জনের শরীরে বইছে এই রক্ত! বিস্তারিত জানলে চমকে যাবেন – Kolkata24x7বিশ্বের মাত্র ৪৩ জনের শরীরে বইছে এই রক্ত! বিস্তারিত জানলে চমকে যাবেন - Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top