• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / করোনার নতুন চিকিৎসা আবিষ্কার – DesheBideshe

করোনার নতুন চিকিৎসা আবিষ্কার – DesheBideshe

June 16, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
করোনার নতুন চিকিৎসা আবিষ্কার - DesheBideshe

বিশ্বব্যাপী করোনা মহামারির দেড় বছর পার হওয়ার মধ্যে বেশ কিছু কোম্পানি করোনার টিকা বাজারে এনেছে। বিশ্বের অনেক দেশ এটার প্রয়োগও শুরু করেছে। তবে শতভাগ ফল পাওয়া যাচ্ছে না। কিন্তু এবার করোনা চিকিৎসায় নতুন তথ্য দিয়েছে ব্রিটেনের বিজ্ঞানীরা।

করোনা রোগীদের জীবন রক্ষায় তারা এক নতুন পথ খুঁজে পেয়েছেন। তবে এ পদ্ধতি খুবই ব্যয়বহুল বলে জানিয়েছেন ব্রিটেনের চিকিৎসা বিজ্ঞানীরা। এতে প্রায় ১,০০০ থেকে ২,০০০ ডলার ব্যয় হওয়ার কথা বলা হয়েছে।

নতুন আবিষ্কৃত করোনা ভাইরাসের চিকিৎসা পদ্ধতির নাম মনোক্লোনাল অ্যান্টিবডি ট্রিটমেন্ট। এটি উদ্ভাবন করেছে রিজেনারন নামের একটি প্রতিষ্ঠান। সূত্র: বিবিসি

স্যালাইনের মাধ্যমে এ ওষুধ রোগীর শরীরে প্রবেশ করিয়ে এন্টিবডি তৈরি করে তাকে সুস্থ করে তোলা হচ্ছে। ইতোমধ্যে ব্রিটেনের বিভিন্ন হাসপাতালের প্রায় ১০ হাজার করোনা রোগীর ওপর এই চিকিৎসার পরীক্ষা চালানো হয়। এই চিকিৎসা মূলত করোনা ভাইরাসে যাদের অবস্থা খুবই ভয়াবহ মূলত তাদের জন্যই এ চিকিৎসা সুখবর নিয়ে এসেছে।

নতুন এই চিকিৎসা দিয়ে করোনায় আক্রান্ত প্রতি ১০০ জন রোগীর মধ্যে ছয় জনের জীবন রক্ষা করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। নতুন এই চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের মাধ্যমে মৃত্যু ঝুঁকি কমার পাশাপাশি চিকিৎসার সময়ও কমেছে।

এম এউ, ১৬ জুন



স্বাস্থ্য | DesheBideshe
2021-06-16 22:57:29
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:রাজ্যে COVID আক্রান্ত ও মৃত্যু আরও কমল, নিম্নমুখী সংক্রমণ হাররাজ্যে COVID আক্রান্ত ও মৃত্যু আরও কমল, নিম্নমুখী সংক্রমণ হার
Next Post:৭১ দিনে সবচেয়ে কম সক্রিয় রোগীর সংখ্যা, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৭,২০৮ I India reports 67,208 new #COVID19 cases, 1,03,570 discharges & 2,330 deaths in last 24 hours, as per Health MinistryCovid Update: ৭১ দিনে সবচেয়ে কম সক্রিয় রোগীর সংখ্যা, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৭,২০৮

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top