• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / চার্টার্ড সেক্রেটারি হতে চান!

চার্টার্ড সেক্রেটারি হতে চান!

December 28, 2009 Category: লাইফস্টাইল

বর্তমানে পছন্দের পেশার তালিকায় প্রথম সারিতে আছে করপোরেট পেশা। আর চার্টার্ড সেক্রেটারি এরই একটি অংশ। কেননা, কোম্পানিকে লাভজনক ও যথাযথভাবে পরিচালনার জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক সুশাসন। সে ক্ষেত্রে আইনি পরিচালক হিসেবে ও ব্যবসায় প্রশাসনসংক্রান্ত বিষয়ে হতে হয় দক্ষ, অভিজ্ঞ ও কৌশলী। আর এ কাজটি দক্ষতার সঙ্গে করতে পারেন একজন কোম্পানি সচিব।
চার্টার্ড সেক্রেটারিশিপের পেশাদার কোর্সটি করে হওয়া যাবে কোম্পানি সচিব।যাঁরা ইতিমধ্যেই পেশাজীবনে ঢুকেছেন তাঁরাও এ কোর্সটি করে পেশাগত প্রতিযোগিতায় আরও একধাপ এগিয়ে যেতে পারেন।
ভর্তির যোগ্যতা: এ কোর্সটি করতে চাইলে যেকোনো শাখায় ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি (বিএ/বিকম/ বিএসসি/বিবিএ) থাকতে হবে। আর কমপক্ষে ছয় পয়েন্ট পেতে হবে। এমবিএ, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং সিএ বা সিএমএ কোর্স সম্পন্নকারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়কে অব্যাহতি দেওয়ার সুযোগ রয়েছে।
শিক্ষাপদ্ধতি: পাঁচটি সেমিস্টারে বিভক্ত এই কোর্সের মেয়াদ দুই বছর ছয় মাস। প্রথম তিনটি সেমিস্টারকে বলা হয়, ইন্টারমিডিয়েট লেভেল এবং শেষ দুটিকে ফাইনাল গ্রুপ। প্রতিটি সেমিস্টার ছয় মাসের।
কোর্সের অন্তর্ভুক্ত বিষয়: এই কোর্সে মোট ১৮টি বিষয় পড়ানো হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সংগঠন ও মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবসায় অর্থনীতি ও পরিসংখ্যান, কোম্পানি সচিবালয়, প্রশাসন, ব্যবস্থাপনা ইত্যাদি।
ভর্তির সময়: বছরে ডিসেম্বর ও জুন—এই দুই মাসে ভর্তি হওয়া যাবে।
কাজের সুযোগ: চার্টার্ড সেক্রেটারিশিপ কোর্স সম্পন্নকারীকে তিন মাসের জন্য শিক্ষানবিশ কাজ করতে হয়। পরে বিভিন্ন কোম্পানির সচিব ও করপোরেট ব্যবস্থাপক পদে কাজ করার সুযোগ রয়েছে।
খরচাপাতি: ভর্তির ফি নয় হাজার ১০০ টাকা। এ ছাড়া ইন্টারমিডিয়েট পর্যায়ের ১০টি বিষয়ের জন্য ৪২ হাজার ৩৫০ টাকা ও শেষের আটটি বিষয়ের জন্য ৩৭ হাজার ৮০০ টাকা দিতে হবে।
যোগাযোগ: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অ্যান্ড ম্যানেজারস অব বাংলাদেশে (আইসিএসএমবি) কোর্সটি করতে পারবেন।
ঠিকানা: ১০৭, কাকরাইল (দ্বিতীয় তলা), ঢাকা।
ফোন: ৯৩৪৯৫৭৮
ওয়েবসাইট: www.icsb.edu.bd

তৌহিদা শিরোপা
সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ২৬, ২০০৯

Tag: ওয়েবসাইট, কাকরাইল, ঢাকা, তৌহিদা শিরোপা

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:পেশা-পরামর্শ – ডিসেম্বর ২৬, ২০০৯
Next Post:আপনি কি বেড়াতে ভালোবাসেন?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top