• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / একদিনে রাজ্যে দৈনিক সংক্রমণ ৩ হাজারের নিচে, মৃত ৮৪

একদিনে রাজ্যে দৈনিক সংক্রমণ ৩ হাজারের নিচে, মৃত ৮৪

June 13, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
একদিনে  রাজ্যে দৈনিক সংক্রমণ ৩ হাজারের নিচে, মৃত ৮৪

নিজস্ব প্রতিবেদন: গত ২৪ ঘণ্টায় পূর্ব মেদিনীপুর বাদে রাজ্যে সংক্রমণ কমল আরও খানিকটা। একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৮৪ জন। যা আগের দিনে তুলনায় কিছুটা বেশি।

পরিস্থিতিটা ঠিক কী রকম? স্বাস্থ্য দফতরের রিপোর্ট, গত ২৪ ঘণ্টা রাজ্যে যখন নতুন করে সংক্রমণের কবলে পড়েছেন ৩,৯৮৪ জন, তখন উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা ৫৯৭। দৈনিক সংক্রমণে নিরিখে শীর্ষে এই জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা। আগের দিনের তুলনায় শহরে গ্রাফও কিছুটা উর্ধ্বমুখী। তৃতীয় স্থানে উঠে এসেছে পূ্র্ব মেদিনীপুর।  এই জেলায় আক্রান্ত  ৪১৬ জন।  চতুর্থ স্থানে হাওড়া, আক্রান্তের সংখ্যা  ২৮৭। আর উত্তরবঙ্গ? দার্জিলিং আর জলপাইগুড়িতে বাদ দিলে অন্য জেলাগুলি সংক্রমণ কমছে।   

আরও পড়ুন: অতিরিক্ত ভিড় হচ্ছে স্টাফ স্পেশালে, লোকাল ট্রেন চালাতে চেয়ে রাজ্যকে চিঠি রেলের

এদিকে সংক্রমণ কমলেও, করোনায় মৃত্যু অব্যাহত। গত ২৪  ঘণ্টা রাজ্যে মারা গিয়েছেন ৮৪ জন। উত্তর ২৪ পরগনায় ২০ জন, কলকাতায় ১৫ জন এবং দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায় ৯ জন। উল্লেখ্য, করোনা সতর্কতায় আপাতত ১৫ জুন পর্যন্ত বিধিনিষেধের বহাল থাকবে। এই বিধিনিষেধে সুফল কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। মে মাসের শুরুর দিকে যে পরিস্থিতি ছিল, তার তুলনায় এখন অবস্থা অনেকটা ভালো। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-06-13 23:21:37
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:কেন্দ্রের বেঁধে দেওয়া দামে ১৫ জুন থেকে দিল্লিতে Sputnik Vকেন্দ্রের বেঁধে দেওয়া দামে ১৫ জুন থেকে দিল্লিতে Sputnik V
Next Post:World Blood Donor Day 2021: রক্তদানের আগে ও পরে কোন কোন বিষয় মাথায় রাখবেন?World Blood Donor Day 2021: রক্তদানের আগে ও পরে কোন কোন বিষয় মাথায় রাখবেন?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top