• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ফল ও সবজি বাচ্চার না পসন্দ, ধৈর্য্য না হারিয়ে এই কয়টি জিনিস মেনে চলুন – Kolkata24x7

ফল ও সবজি বাচ্চার না পসন্দ, ধৈর্য্য না হারিয়ে এই কয়টি জিনিস মেনে চলুন – Kolkata24x7

June 12, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ফল ও সবজি বাচ্চার না পসন্দ, ধৈর্য্য না হারিয়ে এই কয়টি জিনিস মেনে চলুন - Kolkata24x7

খাদ্য উপাদানের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল ভিটামিন ও মিনারেলস। এই দুয়ের মূল উৎস হল ফল ও শাক সবজি। বাচ্চাদের শরীরিক বিকাশ ও পুষ্টি জোগাতে বাচ্চাকে ফল ও সবজি খাওয়ানো খুবই দরকার। কিন্তু, বাচ্চারা এই দুই খাবারও ভুলেও মুখে তুলতে চায় না। কেউ কেউ ফল খেলেও, সবজি খেতে কোনও বাচ্চাই পছন্দ করে না। কিন্তু, বাচ্চার পছন্দ নয় বলে তাকে খাওয়াবেন না এমন করা উচিত নয়। এতে বাচ্চারই ক্ষতি। রইল টিপস। জেনে নিন কীভাবে বাচ্চাকে ফল ও সবজি খাওয়াবেন।

ভালো করে রান্না করুন- সবজির স্বাদের জন্য বাচ্চারা তা খেতে চায় না। তাই ভালো করে রান্না করুন। ভালো মানে বেশি তেল-মশলা দিয়ে রান্না নয়। এতে সবজির কোনও গুণই বাচ্চার শরীরে পৌঁছাবে না। কম তেল দিয়ে সুস্বাদু স্বাদ দিন। এতে সে খুশি হয়ে খাবে। বাচ্চা যদি বার্গার খেতে পছন্দ করে তাহলে, বার্গারের পুরে সবজি ভরে দিন। সে খুশি খুশি হয়ে খাবে।

রোজ খাদ্যতালিকায় রাখুন সবজি- বাচ্চা খেতে পছন্দ করে না বলে, একদিন সবজি খাওয়ালেন এমন করবেন না। রোজ ব্রেকফার্স্ট সবজি আর ফল রাখুন। সুন্দর করে সাজিয়ে খেতে দিন। রোজ খেতে দিলে একদিন নিশ্চয়ই বাচ্চা বুঝবে এগুলো খাওয়া কতটা দরকার।

রান্নার কাজে যোগ করুন- বাচ্চাকে রান্নার কাজে যুক্ত করুন। আগুনের সামনে যেতে দেওয়ার দরকার নেই। সবজি ও ফল পরিষ্কার করতে দিন। আপনি কীভাবে তা কাটেন দেখান। কীভাবে রান্না করেন সেটা বাচ্চাকে দেখান। এভাবে সে নিজেই ফল ও সবজির সঙ্গে পরিচিত হবে। এর থেকে এগুলো খাওয়ার ইচ্ছে বাড়বে।
ধৈর্য্য হারাবেন না- বাচ্চা খাচ্ছে না বলে ধৈর্য্য হারিয়ে ফেলবেন না। রোজ সবজি ও ফল খাওয়ানোর চেষ্টা করুন। দেখবেন সে নিজেই খাবে। ফল ও সবজির পুষ্টিগুণ সম্পর্কে বাচ্চাকে অবগত করুন। জ্ঞান বাড়লে বাচ্চার খাওয়ার প্রতি আগ্রহ বাড়বে।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-06-12 20:37:23
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:একাধিক দেশে নিষিদ্ধ কোভিশিল্ড, আমাদের চিন্তার কারণ আছে কি ? - Kolkata24x7একাধিক দেশে নিষিদ্ধ কোভিশিল্ড, আমাদের চিন্তার কারণ আছে কি ? – Kolkata24x7
Next Post:রুখে দেবে হার্টের সমস্যা, কোমর্বিডিটির রোগীদের জন্য ওষুধ আনছে CSIRরুখে দেবে হার্টের সমস্যা, কোমর্বিডিটির রোগীদের জন্য ওষুধ আনছে CSIR

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top