• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / কোন খাবার গুলি খেলে কমে ইমিউনিটি জেনে নিন –

কোন খাবার গুলি খেলে কমে ইমিউনিটি জেনে নিন –

June 12, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
কোন খাবার গুলি খেলে কমে ইমিউনিটি জেনে নিন -

কলকাতা: ভারতে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। করোনার (corona) দ্বিতীয় ঢেউয়ের ফলে প্রতিনিয়ত অনেক মানুষ সংক্রমিত হচ্ছেন। অক্সিজেন (oxygen) পাওয়া নিয়ে সমস্যা, হাসপাতালে বেডের অভাব, মন্থর গতিতে চলা ভ্যাকসিনেশন (vaccine) পরিস্থিতি আরও জটিল করে দিয়েছে। এই পরিস্থিতিতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ওপর (boosting immunity) জোর দেওয়া উচিত। কারণ এই পরিস্থিতিতে আমাদের ইমিউনিটি (immunity) মারাত্মক করোনা ভাইরাস (virus) সংক্রমণ থেকে আমাদের রক্ষা করতে পারবে।

যদি কারও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তবে শরীর বিভিন্ন রোগ ব্যাধি থেকে দূরে থাকে। এই করোনা পরিস্থিতিতে ইমিউনিটি বুস্টিং (Immunity booster) খাবারের চাহিদা অনেকটাই বেড়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা এক দুদিনের কাজ নয়। এটি এক দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। এই প্রক্রিয়া খাদ্যাভ্যাসের ওপর, পর্যাপ্ত ঘুম ও শারীরিক কার্যকলাপের ওপর নির্ভরশীল। ইমিউনিটি বাড়ানোর জন্য আমরা অনেক খাবার খেয়ে থাকি। কিন্তু এমন কিছু খাবার রয়েছে যা খেলে কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা। সেই রকমই কিছু খাবার সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

১.চিনি মেশানো খাবার (Added sugar): রোজকার খাবার নিয়ন্ত্রিত মিষ্টি জাতীয় পদার্থ সামগ্রিক ভাবে সুস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। খাবারে অতিরিক্ত চিনির ব্যবহার ব্লাড সুগার (blood sugar) বৃদ্ধি করার পাশাপাশি প্রদাহ সৃষ্টি কারী উপাদান টিউমার নেক্রসিস আলফা, সি রিয়াক্টিভ প্রোটিন এবং ইন্টার্লুকিন ৬ বৃদ্ধি করে যা মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়।

২. নুন (Salt): প্যাকেটজাত চিপস্ (packaged chips), বেকারী জাতীয় খাদ্য (bakery) এবং জমানো খাবারে প্রচুর পরিমাণে নুন থাকে। শরীরে নুনের পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়। এছাড়াও অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কম করে।

৩. ভাজাভুজি (Fried food): ভাজা জাতীয় খাবারে Advanced Glycation end থাকে। উচ্চ আঁচে রান্নার সময় যা চিনির সঙ্গে প্রোটিন বা ফ্যাটের সংমিশ্রণে তৈরি। ভাজা খাবার উচ্চ আঁচে তৈরী করা হয়। এই পদার্থ কোষের ক্ষতি করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়। তাই ইমিউনিটি সঠিক রাখতে ভাজাভুজি জাতীয় খাবার এড়িয়ে চলা প্রয়োজন।

৪. মদ (অ্যালকোহল): গবেষণায় দেখা গেছে যে মাঝারি পরিমাণে মদ খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতর ওপর তার নেতিবাচক প্রভাব পড়ে। এর ফলে নিউমোনিয়া বা শ্বাস প্রশ্বাসের জন্য সমস্যা দেখা দিতে পারে।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-06-12 02:24:33
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:দেশের মাটিতেই একগুচ্ছ বিদেশি পর্যটনক্ষেত্র, যাবেন নাকি?দেশের মাটিতেই একগুচ্ছ বিদেশি পর্যটনক্ষেত্র, যাবেন নাকি?
Next Post:নিমেষে কাটিয়ে ফেলুন চুলের প্রসাধনীর রাসায়নিক প্রভাব –নিমেষে কাটিয়ে ফেলুন চুলের প্রসাধনীর রাসায়নিক প্রভাব -

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top