• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / সারা শরীরে স্যানিটাইজার মাখছেন এক ব্যক্তি, viral সেই ভিডিও

সারা শরীরে স্যানিটাইজার মাখছেন এক ব্যক্তি, viral সেই ভিডিও

June 11, 2021 Category: লাইফস্টাইল
সারা শরীরে স্যানিটাইজার মাখছেন এক ব্যক্তি, viral  সেই ভিডিও

নিজস্ব প্রতিবেদন: করোনা আবহে পরিষ্কার পরিছন্ন থাকার বিধি জারি হয়েছে প্রথম থেকেই। কিন্তু যে ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় সেখানে এক ব্যক্তির পরিছন্নতার এমন বহর দেখে হেসে খুন নেটপাড়া। 

৫০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে বৃদ্ধ এক ব্যক্তির থেকে নীল রঙা একটি স্যানিটাইজের বোতল থেকে স্যানিটাইজ ব্যবহারের অনুমতি চাইলেন। যা তিনি প্রথমে নিজের হাতে মাখলেন এবং পরে সকলকে তাজ্জব করে মুখে ও মাথায়ও মেখে ফেললেন। 

*इसका Corona बाल भी बाका नहीं कर सकता*

पर #मास्क नीचे नहीं करना था चाचा pic.twitter.com/WVXxGCpMfS

— Rupin Sharma IPS (@rupin1992) May 29, 2021

এখানেই শেষ নয়, স্যানিটাইজার ব্যবহারের বহর দেখে ওই ব্যক্তি বৃদ্ধকে স্যানিটাইজার দিতেই একই কাজ করলেন তিনি। এই ভিডিওটি ইতিমধ্যেই দর্শককে মনোরঞ্জন করেছে। আইপিএস রূপিন শর্মা টুইটে লেখেন, “করোনা কোনদিনই এই বৃদ্ধকে ছুতে পারবে না। যদিও আঙ্কলের মাস্ক নামিয়ে এই কাজ করা উচিত হয়নি।” 

যদিও এই ভিডিওটি কোথাকার কিংবা কবেকার তোলা তার সত্যতা যাচাই করা হয়নি। কিন্তু এমন দৃশ্য দেখে স্বভাবতই চমকেছে নেটদুনিয়া।



Zee24Ghanta: Lifestyle News
2021-06-11 20:32:23
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:লম্বা করতে চান সন্তানকে, জেনে নিন কী করবেন?লম্বা করতে চান সন্তানকে, জেনে নিন কী করবেন?
Next Post:দুমাস পর ৫ হাজারের নীচে নামল রাজ্যের দৈনিক সংক্রমণ, সামান্য বাড়ল মৃতের সংখ্যাদুমাস পর ৫ হাজারের নীচে নামল রাজ্যের দৈনিক সংক্রমণ, সামান্য বাড়ল মৃতের সংখ্যা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top